মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

রাশিয়া থেকে দেশে ফিরলো উত্তর কোরিয়ায় সেনারা, ‘হিরো’ উপাধি দেবেন কিম

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২৫, ১৭:১১

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ-মিশন শেষ করে দেশে ফিরেছেন উত্তর কোরিয়ার প্রকৌশলী ও সেনারা। শুক্রবার (১২ ডিসেম্বর) এক জমকালো অনুষ্ঠানে তাদের প্রত্যাবর্তনকে উষ্ণ স্বাগত জানিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, কিম জং উন ফিরে আসা সেনাদের উদ্দেশে বলেছেন, যুদ্ধের আদেশ পালন করার সময় তাদের ৯ জন সহযোদ্ধা নিহত হয়েছেন। কিম এই ৯ জন সেনাকে হিরো উপাধিতে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

ফিরে আসা সেনাদের প্রশংসা করে কিম বলেন, আমি আপনাদের সকলকে, রেজিমেন্টের অফিসার এবং সৈনিকদের দেশে ফেরাকে আন্তরিকভাবে স্বাগত জানাই। বিদেশে মিশন সম্পাদনের মাধ্যমে আপনারা আমাদের সেনাবাহিনীর বীরত্বপূর্ণ মনোভাব এবং এর বিশেষায়িত বৈশিষ্ট্যগুলো কৃতিত্বের সঙ্গে প্রদর্শন করেছেন। আপনারা দায়িত্বশীলভাবে আপনাদের যুদ্ধের কাজগুলো সম্পন্ন করেছেন।

তিনি আরও বলেন, গত আগস্টের শুরুতে প্রকৌশলীরা রাশিয়ান ফেডারেশনের কুরস্ক অঞ্চলে চলে গিয়েছিলেন। কিমের ভাষ্যমতে, আপনার সহযোদ্ধারা তাদের জীবনের বিনিময়ে অঞ্চলটি পুনরুদ্ধার করেছিলেন। সেখানে আপনার যুদ্ধের কাজ সম্পাদনের সময় আপনি উজ্জ্বল ফলাফল অর্জন করেছেন।

উল্লেখ্য, গত জুন মাসে উত্তর কোরিয়া সফরের পর রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু জানিয়েছিলেন যে, উত্তর কোরিয়ার নেতা কুরস্ক অঞ্চল পুনরুদ্ধারে সহায়তার জন্য ১০০০ যুদ্ধ প্রকৌশলী এবং ৫০০০ সামরিক নির্মাতা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে, ১৪ নভেম্বর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ কুরস্ক অঞ্চল থেকে মাইন অপসারণে নিঃস্বার্থ ও বীরত্বপূর্ণ সহায়তার জন্য উত্তর কোরিয়ার স্যাপারদের (যুদ্ধ প্রকৌশলী) প্রতি রাশিয়ার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২০২৪ সালের গ্রীষ্মে রাশিয়া ও উত্তর কোরিয়া একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে, যার একটি ধারায় এক পক্ষের ওপর সশস্ত্র আক্রমণে 'পারস্পরিক সহায়তা' করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর