মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

সিংগাইরে ট্রাকের চাপায় একশিশুর মৃত্যু

মোঃ হাবিবুর রহমান রাজিব, সাভার

প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৯

মানিকগঞ্জের সিংগাইরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহিদ ইবনে জামান (৯) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত-জাহিদ ইবনে জামান মানিকগঞ্জ সদর থানার জুকুরিয়া গ্রামের জামান মিয়ার ছেলে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর বাসস্ট্যান্ড নিউ ফিলিং স্টেশনের পূর্বপাশে খান মার্কটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি সিংগাইর বাসস্ট্যান্ড নিউ ফিলিং স্টেশনে পৌঁছালে পিছন দিক থেকে মাইক্রোবাস ধাক্কা দেয়। এসময় সিএনজি থেকে জাহিদ ইবনে জামান বাহিরে ছিটকে পরে । তাৎক্ষনিক বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকা শিশুটির মাথার ওপর ওঠে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে সিংগাইর থানার এসআই মো.রাশেদুল ইসলাম জানান, মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যেতে সক্ষম হলেও ট্রাক আটক করা হয়েছে। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর