মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

নবীনগরে মোটরসাইকেল আরোহীদের গুলিতে যুবক আহত

মো. সুজন সরকার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২৫, ১৫:১৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় দুই মোটরসাইকেল আরোহীর গুলিতে জালাল মিয়া (২১) নামে এক যুবক আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে পৌরসভার কোর্ট রোডের কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, অজ্ঞাত দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে জালাল মিয়াকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়।

আহত জালাল মিয়া নবীনগর উপজেলার শাহবাজপুর গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিনের ছেলে। ঘটনাটি কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান বলেন, ‘নবীনগরে গুলিতে একজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।’






মন্তব্য করুন:

সম্পর্কিত খবর