মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

মেসির ভারত সফরের প্রথমদিন আজ, যা যা করবেন

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭

দীর্ঘ ১৪ বছর পর আবারও ভারতের মাটিতে পা রেখেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। আজ থেকে শুরু হচ্ছে তার তিন দিনের সফর। ইতোমধ্যে কলকাতায় পৌঁছে গেছেন তিনি। তার সঙ্গে আছে জাতীয় দল ও ক্লাব সতীর্থ রদ্রিগো ডি পল এবং উরুগুয়ান তারকা লুইস সুয়ারেজ।

শুক্রবার (১২ ডিসেম্বর) ভারতীয় সময় রাত ২টা ২৬ মিনিটে কলকাতায় নামেন তারা। নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনিতে বিমানবন্দরের ১ নম্বর গেট থেকে তিনি বের হন ৩টা ২২মিনিটে।

মেসিদের তিন দিনের সফরের প্রথমদিন আজ। বেশকয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 


আসুন দেখে নেওয়া যাক প্রথমদিনে কি কি করবেন মেসি

সকাল ৯টা ৩০মিনিট–১০টা ৩০ মিনিট: অতিথিদের সঙ্গে সাক্ষাৎ

সকাল ১০টা ৩০মিনিট–১১টা ১৫ মিনিট: মেসির মূর্তির ভার্চুয়াল উদ্বোধন

বেলা ১১টা ১৫ মিনিট–১১টা ২৫ মিনিট: যুবভারতীতে মেসির আগমন

দুপুর ১১টা ৩০ মিনিট: যুবভারতীতে পৌঁছাবেন শাহরুখ খান

দুপুর ১২টা: মমতা বন্দ্যোপাধ্যায় ও সৌরভ গাঙ্গুলীর আগমন

দুপুর ১২টা–১২টা ৩০ মিনিট: প্রীতি ম্যাচ, সম্মাননা ও মেসির সাথে আলাপ

দুপুর ২টা: হায়দরাবাদের উদ্দেশে রওনা 

সন্ধ্যা ৭টা: রাজীব গান্ধী স্টেডিয়ামে মেসির সঙ্গে ম্যাচে খেলবেন তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি। সন্ধ্যায় থাকছে কনসার্ট। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর