মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

সিংগাইর থানা মসজিদে চুরি: অর্ধশতাব্দীর ইতিহাসে প্রথম

মোঃ হাবিবুর রহমান রাজিব, সাভার

প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৬

মানিকগঞ্জ সিংগাইর থানার ৫০ বছরের ইতিহাসে এই প্রথমবার থানা মসজিদে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) গভীর রাতে মসজিদের দান বাক্স ও আলমারি ভেঙে প্রায় ৫০ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

স্থানীয়দের ধারণা, সাবল দিয়ে তালা ভেঙেই চোর মসজিদে প্রবেশ করে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়—মসজিদের দোকান ভাড়া বাবদ ৩০ হাজার টাকা, দান বাক্সে ১০ হাজার, এবং মোয়াজ্জিনের ব্যক্তিগত ১০ হাজার টাকা আলমারিতে রাখা ছিল। বুধবার ফজরের আজানের সময় মসজিদের মোয়াজ্জিন হাবিবুর রহমান হাবিব প্রথম আলমারির তালা ভাঙা দেখতে পান। পরে বাহিরে এসে দেখে দান বাক্সরও তালা ভাঙা। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি মসজিদ কমিটিকে জানান।

মসজিদের ক্যাশিয়ার ও বিএনপি নেতা আতাউর রহমান আতা বলেন,“দান বাক্সের টাকা আর দোকান ভাড়ার টাকা দিয়েই মসজিদ উন্নয়নে কাজ করা হয়, ইমাম সাহেবের সম্মানী ও মোয়াজ্জিনের বেতনও দেওয়া হয় এই অর্থ থেকে। চুরির ঘটনায় আমরা খুবই দুঃখ পেয়েছি।”

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, “আমি আপনার কাছ থেকেই প্রথম বিষয়টি জানলাম। আমাকে কেউ এখনো আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি। তবে সঙ্গে সঙ্গে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর