মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

আতিফ আসলামের কনসার্টে থাকছে ফ্রি শাটল সার্ভিস

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৫, ১৫:০০

পাকিস্তানি তারকা আতিফ আসলামের বাংলাদেশে কনসার্ট নিয়ে শুরু থেকেই ভেন্যুসহ দেখা দিয়েছিল নানা জটিলতা। ভেন্যু জটিলতার জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিশ্চিত হলো ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ কনসার্ট। চলতি মাসেই এ সংগীতশিল্পীর কনসার্ট উপভোগের সুযোগ পাবে দেশের সংগীতপ্রেমীরা।

এক সংবাদ বিজ্ঞপতিতে আয়োজক মেইন স্টেজ ইনক জানিয়েছে, নির্দিষ্ট তারিখেই অর্থাৎ ১৩ ডিসেম্বর তাদের কনসার্টটি অনুষ্ঠিত হবে। এর জন্য ভেন্যু নির্ধারিত হয়েছে পুর্বাচল নতুন শহরের চাইনিজ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে।

আয়োজক প্রতিষ্ঠানটির মুখপাত্র মেহরীন মৌরী রিসালাত জানান, সব প্রস্তুতি প্রায় শেষের পথে। সেই সঙ্গে দর্শকদের উদ্দেশে একটি সুখবরও জানিয়েছেন। কনসার্ট আয়োজনের ব্যয় বেশি হলেও দর্শকের সুবিধার্থে টিকিট মূল্য ৪০ শতাংশ কমিয়েছেন আয়োজকরা।

শুধু তাই নয়, দর্শকদের যাতায়াত সহজ করতে বিআরটিসির ফ্রি শাটল সার্ভিসের ঘোষণা দিয়েছে আয়োজকরা। দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত পয়েন্ট (কুড়িল বিশ্বরোড) থেকে ভেন্যু (পূর্বাচল) বাস চলবে এবং কনসার্ট শেষে রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত ফেরার ব্যবস্থাও থাকবে।

কনসার্ট ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হওয়ায় বাড়ানো হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সামাজিক ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে কনসার্টের পুরো ভেন্যুতে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে।

জমকালো এই কনসার্টে আতিফ আসলামের সঙ্গে মঞ্চ মাতাবেন দেশীয় ব্যান্ড নেমেসিস, আজম খান ফিডারস এবং আরও কয়েকজন ফোক শিল্পী।

জানা গেছে, ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ কনসার্টটির আয়োজক মেইন স্টেজ ইনক হলেও এর সহআয়োজক হিসেবে রয়েছে মানবিক উদ্যোগভিত্তিক সংগঠন স্পিরিট অব জুলাই। কনসার্টের মোট মুনাফার ৪০ শতাংশ অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদানের সিদ্ধান্তও নিয়েছে আয়োজকরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর