মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

ভারতের গোয়ায় ক্লাবে চলছিল পার্টি, হঠাৎ আগুনে নিহত ২৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৬

ভারতের গোয়া রাজ্যে একটি নাইট ক্লাবে পার্টি চলাকালে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

শনিবার (৬ ডিসেম্বর) গভীর রাতে ক্লাবের একতলার রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম জানায়, নিহতদের অধিকাংশই ওই ক্লাবের কর্মী এবং ঘটনার সময় তারা রান্নাঘরে আটকে পড়েছিলেন। তিন থেকে চার জন পর্যটকও রয়েছেন বলে কয়েকটি সূত্র জানিয়েছে।

আগুনে নিহতদের পরিবারের জন্য দুই লাখ রুপি করে এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে অনুদানের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার।

পুলিশের ধারণা, সিলিন্ডার বিস্ফোরণেই এমন অগ্নিকাণ্ড। তবে এখনো নিশ্চিত করে কিছু বলা হয়নি।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখপ্রকাশ করে বলেন, ‘গোয়ার জন্য খুব হৃদয়বিদারক একটি দিন। আমি গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘গোয়ার অগ্নিকাণ্ড অত্যন্ত দুঃখজনক। যারা প্রিয়জনকে হারালেন, তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। গোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আমার ফোনে কথা হয়েছে। রাজ্য সরকার সম্ভাব্য সব ধরনের সাহায্য করছে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর