মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

দীপিকার পর প্রভাসের সিনেমা করতে নারাজ প্রিয়াঙ্কাও

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৩০

কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল দীপিকা পাড়ুকোনের ছেড়ে যাওয়া ‘কল্কি ২’-এ অভিনয় করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। যদিও নির্মাতার পক্ষ থেকে এ ধরেনের কোন খবর নিশ্চিত করা হয়নি। তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, দীপিকা বাদ পরার পর নাকি প্রস্তাব গেছে প্রিয়াঙ্কার কাছে।

প্রিয়াঙ্কা চোপড়াও নাকি প্রযোজকদের কাছে বেশ কিছু শর্তাবলী রেখেছেন, যার সঙ্গে দীপিকার দাবির সঙ্গে অনেকটা মিল রয়েছে। শোনা যাচ্ছে, মাতৃত্বের দায়িত্ব পালনের জন্য প্রিয়াঙ্কাও নাকি শুটিংয়ের সময়সীমা বেঁধে দিয়েছেন। আর পারিশ্রমিকের ব্যাপারে দীপিকার চেয়েও নাকি বেশি চেয়েছেন।

যদিও মেয়ে মালতীকে নিয়ে আউটডোর শুটিংয়ে যেতে আপত্তি নেই ‘দেশি গার্ল’র, তবে পারিশ্রমিকের বিষয়টা নিয়ে বেগে পেতে হচ্ছে নির্মাতাদের।

‘কল্কি’র গল্প অনুযায়ী, বিষ্ণুর দশম অবতারকে গর্ভে ধারণ করেন দীপিকা অভিনীত ‘সুমতী’র চরিত্র। ধরিত্রীকে বিপদের হাত থেকে রক্ষা করতে তার উপরই কল্কিকে পৃথিবীর আলো দেখানোর দায়িত্ব পড়েছে। সুমতীর গর্ভস্থ সন্তানই বিষ্ণুর সেই দশম অবতার।

পরিচালক নাগ অশ্বীনের সাজানো গল্প অনুযায়ী কুরুক্ষেত্র যুদ্ধের ৬ হাজার বছর পর জন্ম নিচ্ছে কল্কি। যেখানে মহাজাগতিক বদল ঘটেছে পুরো বিশ্বে। আর ঠিক এই প্রেক্ষাপটেই সুমতীর চরিত্রে বাজিমাত করেছিলেন দীপিকা পাড়ুকোন। কিন্তু নির্মাতাদের সঙ্গে পারিশ্রমিক এবং শুটিংয়ের সময়সীমা নিয়ে মনোমালিন্য হওয়ায় সেই প্রজেক্ট ছেড়ে দিয়েছেন দীপিকা।

দীপিকাকে টেক্কা দিতে নায়িকার খোঁজে ডাক পড়ে এই মুহূর্তের সব থেকে আলোচিত ‘গ্লোবাল আইকন’ প্রিয়াঙ্কা চোপড়ার। তবে এবার নাকি তিনিও বেঁকে বসেছেন ‘কল্কি ২’ নির্মাতাদের চাহিদায়!

ঠিক যে যে কারণে দীপিকার সঙ্গে নির্মাতাদের মনোমালিন্য হয়েছিল, সেরকমই কিছু ইস্যু এবার প্রিয়াঙ্কার ক্ষেত্রেও উত্থাপন হল। যদিও আগেই জানা গিয়েছিল যে, ‘কল্কি ২’র প্রস্তাবে এখনই চুক্তি করছেন না প্রিয়াঙ্কা। কারণ এই মুহূর্তে তার হাতে একগুচ্ছ সিনেমা রয়েছে।

প্রিয়াঙ্কা বর্তমানে রাজামৌলির ‘বারাণসী’ সিনেমার কাজে ব্যস্ত। সেই সিনেমার দর্শকদের মধ্যে কেমন প্রতিক্রিয়া সৃষ্টি করে, সেটাও দেখার অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী। সবদিক দেখেই ‘কল্কি ২’-এ চুক্তি করতে চেয়েছিলেন প্রিয়াঙ্কা।

এদিকে প্রিয়াঙ্কার সঙ্গে নির্মাতার দর কষাকষি নাকি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নায়িকা এই মেগাবাজেট সিনেমা থেকে সরে আসতে চাইছেন। তবে এই ডাকসাইটে চরিত্রে অভিনয়ের দৌঁড়ে নাকি আরও রয়েছেন আলিয়া ভাট, সাই পল্লবী, অনুশকা শেঠিরা। এবার দেখার ‘কল্কি’ সিক্যুয়েলে দীপিকার পরিবর্তে প্রভাসের বিপরীতে কাকে দেখা যায়?


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর