মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

হাসনাত

যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমাকে দোয়া করবেন

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২৫, ১৬:১০

এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আপনারা যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, যার যেই দল মন চায় সেই দলই করবেন, কিন্তু আমার জন্য দোয়া করবেন। আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি। চাঁদাবাজি, ধান্দাবাজি, লুটপাট করা আমার লক্ষ্য নয়। আমি মানুষের হৃদয়ে জায়গা নিতে এসেছি।

বুধবার(৩ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে জনসংযোগকালে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, আমি ভোট চাইতে আসি নাই। ভোট চাওয়ার সামর্থ্য নাই। ভোট চাইতে হলে অনেক কিছু লাগে। সেগুলো আমার নাই। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবা রাজমিস্ত্রি। আমি আপনাদের সেবা করার জন্য এসেছি।

তিনি আরও বলেন, আমি পরিবর্তনের শ্লোগান নিয়ে এসেছি। চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের মাঝে পরিবর্তনের আকাঙ্ক্ষা জেগেছে। আমি মানুষের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে লক্ষ্যে কাজ করতে এসেছি। একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের সকল সেক্টরে আমূল পরিবর্তনের সুযোগ এসেছে। এখন ভোটের মাধ্যমে সেই সুযোগ কাজে লাগাতে হবে।

এর আগে মঙ্গলবার উপজেলার ভানী এবং সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন অংশে গনসংযোগ এবং পদযাত্রায় বক্তব্য দিয়ে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছেন তিনি। তার এসব বক্তব্য সংবাদপত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর