মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

অভিবাসী ইস্যুতে কঠোর ট্রাম্প, এবার আট বিচারক বরখাস্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২৫, ১৪:২৬

অবৈধ অভিবাসনের বিষয়ে একের পর এক কঠোর অবস্থান নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এবার নিউইয়র্ক শহরের আট অভিবাসনবিষয়ক বিচারককে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে, সংশ্লিষ্ট বিচারকদের প্রতিনিধিত্বকারী সংগঠন।

ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইমিগ্রেশন জাজেসের এক কর্মকর্তা জানান, বরখাস্তকৃত বিচারকরা ২৬ ফেডারেল প্লাজাতে কাজ করতেন। প্লাজাটির একটি আদালত অভিবাসীদের আইনি স্বীকৃতির বিষয়ে কার্যক্রম পরিচালনা করে আসছিল।

ঠিক কী কারণে বরখাস্ত করা হয়েছে, সেটা এখনও জানা যায়নি। তবে জানা গেছে, যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসন নিয়ে কাজ করা ৬০০ বিচারক রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৯০ জনকে চলতি বছরেই বরখাস্ত করা হয়েছে। সর্বশেষ ওই তালিকায় যুক্ত হলেন এই আটজন।

অভিবাসীদের পক্ষে কাজ করে আসা সংগঠনগুলো মনে করছে, বরখাস্ত হওয়া বিচারকদের পরিবর্তে যাদের মনোভাব ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তাদেরই নিয়োগ দেওয়া হবে।

এদিকে, গত সোমবার ওহাইওর সাবেক অভিবাসন-বিচারক টানিয়া নেমার মামলা দায়ের করেছেন। তার অভিযোগ, লিঙ্গ, লেবাননের দ্বৈত নাগরিকত্ব ও স্থানীয় নির্বাচনে ডেমোক্র্যাট হিসেবে প্রার্থী হওয়ার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে, যা নাগরিক অধিকার আইনের লঙ্ঘন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর