মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

হাবিবুর রহমান রাজিব, সাভার

প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৫, ১৭:৫১

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মানিকগঞ্জের সিংগাইরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিংগাইর সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সোমবার (১ ডিসেম্বর) বাদ মাগরিব গোবিন্দল ভোর বাজারে দলটির স্থানীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা মিয়ার সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য দেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আউয়াল শরীফ খোকন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুগ্ন সম্পাদক রেজাউল করিম রাজু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, পৌর কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি সেলিম হোসেন, সহ-সভাপতি দাদন মিয়া ও সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল হালিম প্রমূখ।

পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন দক্ষিনপাড়া ভোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রবিউল ইসলাম। মোনাজাতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং তার প্রয়াত স্বামী সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এসময় সিংগাইর সদর ইউনিয়ন বিএনপির যুগ্ন-সম্পাদক রতন মিয়া, দপ্তর সম্পাদক মো: লিয়াকত হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক সাইদুর রহমান সাগর, সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মো: সোলায়মান কবির, যুগ্ন-আহ্বায়ক সাইদুর রহমান মোল্লা ও শাহিনুর রহমানসহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর