মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

বিশ্ববাজারে কমেছে সোনার দাম, দেশে ভরি যত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৫

আন্তর্জাতিক বাজারে সোনার দাম মঙ্গলবার (০২ ডিসেম্বর) কিছুটা কমেছে। আগের সেশনে ছয় সপ্তাহের সর্বোচ্চ ছোঁয়ার পর মার্কিন ট্রেজারি বন্ডের ফলন বৃদ্ধি ও মুনাফা গ্রহণের কারণে মূল্যবান ধাতুটির ওপর চাপ দেখা গেছে।

এদিকে বিনিয়োগকারীরা এখন অপেক্ষায় রয়েছেন সপ্তাহজুড়ে প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্যের, যা ফেডারেল রিজার্ভের সুদের হার নীতি সম্পর্কে দিকনির্দেশ দিতে পারে। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ২১৮.৭১ ডলারে নেমেছে। ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন সোনা ফিউচারও ০.৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ২৫০.৭০ ডলার।

একই সময়ে মার্কিন ১০-বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ফলন দুই সপ্তাহের সর্বোচ্চের কাছাকাছি অবস্থান করছে, যা সুদহীন সোনার প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ কমিয়ে দিয়েছে।

কে সি এম ট্রিডের চিফ মার্কেট অ্যানালিস্ট টিম ওয়াটারার জানান, সোনা আজ দুর্বল পারফরম্যান্স করছে, তবে মৌলিক চিত্র অপরিবর্তিত। প্রত্যাশিত মার্কিন সুদের হার কমানো ভবিষ্যতে স্বর্ণের জন্য ইতিবাচক হতে পারে।

তিনি আরও বলেন, বাজার এখন সতর্ক, কারণ ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল তার কিছু সহকর্মীর মতো খুব বেশি শিথিল মন্তব্য করার সম্ভাবনা কম। শুক্রবার প্রকাশিতব্য মূল পিসিই মূল্যসূচক যা ফেডের প্রিয় ইনফ্লেশন সূচক সহনীয় থাকবে বলে ধারণা করা হচ্ছে। সোমবার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে দেয়া বক্তব্যে পাওয়েল অর্থনীতি বা নীতি নিয়ে কোনও মন্তব্য করেননি।

এই সপ্তাহে নজরে থাকবে বুধবারের নভেম্বর এডিপি কর্মসংস্থান প্রতিবেদন এবং শুক্রবারের বিলম্বিত সেপ্টেম্বর পিসিই তথ্য।

সি এম ই’র ফেডওয়াচ অনুযায়ী, বাজার এখন ডিসেম্বরেই ফেডের সুদের হার কমানোর সম্ভাবনা ৮৮ শতাংশ হিসেবে মূল্যায়ন করছে।

এদিকে, হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট জানিয়েছেন, তিনি ফেড চেয়ারম্যান হতে আগ্রহী। ট্রেজারি সচিব স্কট বেসেন্টও ইঙ্গিত দিয়েছেন বড়দিনের আগেই নতুন চেয়ারম্যান ঘোষণা হতে পারে। হ্যাসেট এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়েই নিম্ন সুদের হারকে সমর্থন করেন।

এসপিডিআর গোল্ড ট্রাস্ট জানিয়েছে, তাদের সোনার মজুদ সোমবার ০.৪৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০.০১ মেট্রিক টনে।

সোনার পাশাপশি কমেছে অন্য ধাতুর দাম। সিলভার ১.৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৫৭.২৪ ডলারে নেমেছে। প্ল্যাটিনাম ০.৯ শতাংশ কমে ১ হাজার ৬৪৩.১০ ডলার এবং প্যালাডিয়াম ০.৪ শতাংশ কমে আউন্সপ্রতি ১ হাজার ৪১৯.৫০ ডলারে নেমেছে।

অপরদিকে দেশের বাজারে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির (১১.৬৬৪ গ্রাম) নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটে প্রতি ভরির নতুন দাম ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম পড়বে ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর