মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

বরিশালে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৩৬৬

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত:
৮ অক্টোবর ২০২৩, ১৬:৫৩

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে মোট ১১৭ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ নিয়ে গোটা বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে একহাজার ৩৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

মৃত ব্যক্তিরা হলেন- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রিনা (৩৮), বাকেরগঞ্জ উপজেলার নিতাই (৭৫) ও পটুয়াখালী সদরের সৈকত (২৯) শের-ই বাংলা মেডিক্যাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এছাড়া পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাঠা এলাকার ইয়াসিন (৭৫) নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৩৬৬ জন ডেঙ্গুরোগীর মধ্যে ৭৫ জন বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ৩৬ জন পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ দুই হাসপাতালে বর্তমানে ৩৭২ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৭০ জন, পটুয়াখালীতে ৩২ জন, ভোলায় ২৭ জন, পিরোজপুরে ৭৬, বরগুনায় ৪২ ও ঝালকাঠিতে আটজন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ২৭ হাজার ১৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ৮৬৮ জন।

এদিকে, চলতি বছর গোটা বিভাগে ১১৭ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ ৮৪ জন, পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে দুইজন, পটুয়াখালীতে দুইজন, ভোলায় আটজন, পিরোজপুরে ১১ জন, বরগুনায় পাঁচজন এবং ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গুরোগীদের গুরুত্ব দিতে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর