মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ধামরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নে হাসপাতালে টেকনোলজিস্টদের কর্মবিরতি

মোঃ নিলয় চৌধুরী, ধামরাই (ঢাকা)

প্রকাশিত:
৩০ নভেম্বর ২০২৫, ১৭:৩০

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা।

এদিন কর্মবিরতি চলাকালে হাসপাতালের বহির্বিভাগের সামনে অবস্থান নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

তাদের অভিযোগ , করোনা, ডেঙ্গুসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও ন্যায্য গ্রেড থেকে তারা বঞ্চিত। অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও টেকনোলজিস্টদের ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে সামনে কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন তারা। তারা জানান, দাবি না মানা হলে ৩ নভেম্বর অর্ধ-দিবস কর্মবিরতি ও ৪ নভেম্বর পূর্ণ-কর্মদিবস কর্মসূচি পালন করা হবে।

এসময় ফার্মাসিস্ট আব্দুল মালেক বলেন, আমাদের দাবি মানা না হলে আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো। টেকনোলোজিস্ট ছাড়া কোনো চিকিৎসা ঠিকঠাক হয়নি। যতদিন এই স্বাস্থ্যসেবা থাকবে ততদিন এই টেকনোলজিস্টদের ভূমিকা থাকবে। দীর্ঘদিন ধরে বৈষম্য থাকায় নিয়োগ প্রক্রিয়ায় ও একটি নেতিবাচক প্রভাব পড়েছে।

এসময় টেকনোলজিস্টদের কর্মবিরতির কারনে সেবা নিতে আসা রোগীরা চরম বিড়াম্বনার শিকার হয়। ভুক্তভোগীরা জানান, চিকিৎসা সেবা বন্ধ রেখে দাবি আদায়ের আন্দোলনের কারণে আমরা রোগী নিয়ে বসে আছি দুই ঘন্টা। সঠিক সময়ে চিকিৎসা না পেলে মৃত্যু ঝুকি থাকে। এছাড়া তারা যদি আগে জানিয়ে দিতো তাহলে আমরা ভিন্ন ব্যবস্থা নিতে পারতাম।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর