মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

পেটিসে তেলাপোকার উপস্থিতি

শাহী বেকারিকে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

মো. সুজন সরকার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:
৩০ নভেম্বর ২০২৫, ১৬:০১

ব্রাহ্মণবাড়িয়ায় পেটিসে তেলাপোকা পাওয়ার অভিযোগে সদর উপজেলার টিএ রোড এলাকার শাহী বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান দল।

রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় এ তদারকি কার্যক্রমে অংশ নেয়।

সিরাজুল উলুম তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্রদের জন্য টিএ রোডের মেসার্স শাহী বেকারি থেকে পেটিস কেনার পর তাতে তেলাপোকা পাওয়া যায়। এর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মাদ্রাসা কর্তৃপক্ষ ভোক্তা অধিকার অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর অভিযানে গিয়ে বিষয়টির সত্যতা পান কর্মকর্তারা।

অভিযানে দেখা যায়, বেকারিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছে। খাবার প্রস্তুত ও সংরক্ষণস্থলে যত্রতত্র তেলাপোকার বিচরণও লক্ষ্য করা যায়।

এ কারণে অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের জন্য আরও ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট এক লাখ টাকা জরিমানা আদায় করে কর্তৃপক্ষ।

এ ছাড়া যথাযথ স্বাস্থ্যবিধি মেনে খাদ্য প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়। ভবিষ্যতে এমন অনিয়ম ঘটলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ারও সতর্কবার্তা প্রদান করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর