মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

নরসিংদীতে মিশুক চালককে গলাকেটে হত্যা, ছিনতাইয়ের চেষ্টা

মোঃ জহিরুল ইসলাম, নরসিংদী

প্রকাশিত:
৩০ নভেম্বর ২০২৫, ১২:২১

নরসিংদীর রায়পুরা উপজেলায় এক মিশুকচালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে আমিরগঞ্জ ইউনিয়নের বদরপুর গ্রামে বদরপুর ব্রিজ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। নিহত মিশুকচালকের নাম শাহাদাত হোসেন (১৩)।

তিনি রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের দক্ষিণ-পূর্বপাড়া গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী বাবার সংসার চালাতে সহায়তা করতে পড়াশোনার পাশাপাশি মিশুক চালাতেন শাহাদাত ও তার বড় ভাই ইয়াসিন। ঘটনার দিন আদিয়াবাদ স্কুলের সামনে থেকে যাত্রী নিয়ে বদরপুর ব্রিজ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি ব্রিজ থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, মিশুক ছিনতাইয়ের উদ্দেশ্য ছিল কি-না, তা এখনো নিশ্চিত নয়। নিহতের সঙ্গে কারো পূর্বশত্রুতা ছিল কিনা, আসামি গ্রেফতারের পর জানা যাবে। নিকটস্থ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের কয়েকটি টিম কাজ করছে। তিনি আরও জানান, আসামি গ্রেফতার হলেই ঘটনার মূল কারণ স্পষ্ট হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর