মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ

মোসলেউদ্দিন(ইমরান মুন্সী), ভাংগা (ফরিদপুর)

প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২৫, ১৫:১৬

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে ইমাদ পরিবহনের একটি বাসের চাপায় শাহিদা আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিদা আক্তার সুয়াদী গ্রামের সৌদি প্রবাসী শাহাদাৎ শেখের বড় মেয়ে এবং ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরিবারের পাঁচ সন্তানের মধ্যে শাহিদা ছিলেন জ্যেষ্ঠ ও অত্যন্ত মেধাবী। সকালে কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সুয়াদী বাসস্ট্যান্ডে পৌঁছালে ঢাকা থেকে খুলনাগামী ইমাদ পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় এক ঘণ্টা ধরে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন জানান, বাসের চাপায় কলেজছাত্রী শাহিদার মৃত্যুতে স্থানীয়রা উত্তেজিত হয়ে রাস্তা অবরোধ করেছিলেন। কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর