মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

রুমিন ফারহানা

এমপি হলে নিজের এলাকাতেই চিকিৎসা নেব

মো. সুজন সরকার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২৫, ১৫:০৮

এমপি নির্বাচিত হলে নিজের এলাকাতেই চিকিৎসা নেবেন বলে মন্তব্য করেছেন বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ‘জ্ঞানের আলো একাডেমি’ নামের একটি কিন্ডারগার্টেন উদ্বোধন ও উঠান বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সরকারি বই বিতরণ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, গত বছরের জুলাইয়ের আগে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার্থীদের হাতে বই দিতে পারেনি। তিনি বলেন, ‘‘২০২৬ সালে তারা পারবে কি না জানি না। তবে আশা করি, জানুয়ারিতেই যেন আমাদের সন্তানদের হাতে বই পৌঁছে দেওয়া হয়।’’

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘‘আমি ও আমার পরিবার কোনোদিন বিদেশে চিকিৎসা নেইনি। ভবিষ্যতেও বাইরে চিকিৎসা নেওয়ার কোনো পরিকল্পনা নেই। যদি আমি এমপি হই, আমার যেকোনো চিকিৎসা আমার এলাকাতেই নেব। একজন এমপি তার এলাকায় চিকিৎসা নিলে ডাক্তার, নার্স—পুরো সিস্টেমটাই ঠিকমতো কাজ করে।’’

কিন্ডারগার্টেন উদ্বোধন ও উঠান বৈঠকে আড়াইসিধা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে স্থানীয় রাজনৈতিক নেতারা, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর