মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

নৌ-পুলিশের হাতে আটক ৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলন্ত ফেরিতে জুয়ার আসর

রফিকুল ইসলাম, রাজবাড়ী

প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২৫, ১৫:৫৭

দেশের ব্যস্ততম দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে চলন্ত ফেরিতে জুয়া খেলার সময় পেশাদার জুয়াড়ি চক্রের তিন সদস্যকে আটক করেছে নৌ–পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়ার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌ–পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

আটককৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার বাহিরচর গ্রামের মৃত ওহেদ ফকিরের ছেলে বাবু ফকির (৩২), উত্তর দৌলতদিয়া এলাকার মৃত তারক আলী মণ্ডলের ছেলে হাসান মণ্ডল (৫০), ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল ফকিরের ছেলে তারা ফকির (৩০)।

জানা যায়, বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নৌ–পুলিশের একটি দল ছদ্মবেশে দৌলতদিয়া ঘাটের ৭ নম্বর ফেরিঘাটে অবস্থান নেয়। পরে শাহ মখদুম নামের ফেরিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এসময় জুয়ার তাস ও নগদ টাকা জব্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ফেরিতে উঠা–নামা করা যাত্রীদের নানা কৌশলে জুয়া খেলায় প্রলুব্ধ করে সর্বস্ব লুটে নিচ্ছে।

দৌলতদিয়া নৌপুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, “চলন্ত ফেরিতে জুয়া খেলার সময় তিনজন পেশাদার জুয়াড়িকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর