মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

মেঘনায় শিপইয়ার্ডে জাহাজ কাটার অভিযোগে সাবেক ছাত্রদল নেতা আলোচনায়

রাসেল হোসাইন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২৫, ১৫:৪৯

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেনের বিরুদ্ধে একটি মালবাহী জাহাজ ভাড়া করে এনে সেটি কেটে স্টিল বিক্রি করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

চট্টগ্রামের ব্যবসায়ী রাকেশ শর্মার মালিকানাধীন ডাম্ব বার্জ (ডিবি) নামের জাহাজটি গত ১ নভেম্বর এক মাসের জন্য ভাড়া করা হয়। ভাড়া নির্ধারিত ছিল ৭ লাখ ২০ হাজার টাকা। জাহাজটি ভাড়া নেন জাফর নামে একজন, যিনি চট্টগ্রাম থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য জাহাজ ভাড়া করে দেওয়ার কাজে যুক্ত।

পরে অভিযোগ ওঠে যে, ছাত্রদল নেতা শাহাদাত হোসেনের নেতৃত্বে ১০-১৫ জনের একটি সিন্ডিকেট জাহাজটি সোনারগাঁর পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় এইচবি হারুন অ্যান্ড ব্রাদার্স মেঘনা শিপইয়ার্ডে নিয়ে গিয়ে গোপনে কাটাকাটি শুরু করে। শিপইয়ার্ডটির মালিক শাহাদাতের বাবা রফিকুল ইসলাম—সাবেক ইউপি চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি।

জাহাজ কাটার খবর পেয়ে মালিক রাকেশ শর্মা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হন এবং সোনারগাঁ থানায় মামলা করেন, যেখানে তাঁর ক্ষতির পরিমাণ উল্লেখ করা হয়েছে এক কোটি ৬০ লাখ টাকা। মামলার পর পুলিশ নজরুল ইসলাম নামে এক বিএনপিকর্মীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

রফিকুল ইসলাম দাবি করেছেন, বিষয়টি জানার পর জাহাজ কাটা বন্ধ করা হয়েছে এবং মালিকপক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। তবে ক্ষতিপূরণের আশ্বাস দিলেও তিনি পরে সময়ক্ষেপণ শুরু করেন বলে অভিযোগ করেছেন জাহাজের মালিক।

সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর