মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

৪ গোল করে দি স্টেফানো-পুসকাস-রোনালদোর পাশে এমবাপ্পে

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২৫, ১৫:৪২

রিয়াল মাদ্রিদের জয়ের নায়ক এবার কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের পঞ্চম ম্যাচে গ্রিসের মাঠে অলিম্পিয়াকোসকে ৪-৩ গোলে হারানোর ম্যাচে একাই চার গোল করেছেন ফরাসি তারকা। তার চোখধাঁধানো পারফরম্যান্স আবারও তাকে তুলেছে রিয়াল মাদ্রিদের কিংবদন্তিদের আলোচনায়।

এই চার গোলের মাধ্যমে এমবাপ্পে রিয়াল মাদ্রিদের ইতিহাসে মাত্র চতুর্থ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে চার গোল করার কীর্তি গড়লেন। তার আগে এই রেকর্ড ছিল আলফ্রেদো দি স্টেফানো, ফেরেস পুসকাস এবং ক্রিস্টিয়ানো রোনালদোর। দি স্টেফানো ও পুসকাস দুবার করে এবং রোনালদো একবার করেছিলেন এমন কীর্তি।

ম্যাচের প্রথমার্ধেই এমবাপে পুরো আলো কেড়ে নেন। ২২তম থেকে ২৯তম মিনিটের মধ্যে মাত্র সাত মিনিটে তিন গোল করে তিনি করেন আসরের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক। এই তালিকায় তার ওপরে আছেন কেবল মোহাম্মদ সালাহ, যিনি ২০২২ সালে রেঞ্জার্সের বিপক্ষে ছয় মিনিটে হ্যাটট্রিক করেছিলেন।

এমবাপ্পের দুর্দান্ত নৈপুণ্যে রিয়াল মাদ্রিদ টানা চতুর্থ জয় তুলে নিয়েছে এবং ফিরে এসেছে শেষ ষোলোতে সরাসরি যাওয়ার অঞ্চলে। গ্রুপের শীর্ষে আছে আর্সেনাল, যারা পাঁচ ম্যাচে একমাত্র দল হিসেবে পূর্ণ পয়েন্ট পেয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর