মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

সোনারগাঁওয়ে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার

রাসেল হোসাইন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৫, ১৫:২৭

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকার র‌্যাংগস ফ্যাক্টরির আবাসিক কোয়ার্টার থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রিয়া আক্তার জামালপুর সদরের চুনুটিয়া গ্রামের হালিম মণ্ডলের মেয়ে। তার স্বামী আদিল (২৮) র‌্যাংগস ফ্যাক্টরিতে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন এবং স্ত্রীকে নিয়ে ওই আবাসিক কোয়ার্টারে বসবাস করছিলেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে নাস্তা আনতে বাইরে যাওয়ার পর বাড়ি ফিরে স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন বলে দাবি করেন আদিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং স্বামী আদিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মো. ইমরান আহম্মেদ জানান, ঘটনার রহস্য উদঘাটনে স্বামীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহজনিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হলেও তদন্ত শেষেই প্রকৃত কারণ জানা যাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর