মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

মিষ্টির গাদ মিশিয়ে ভেজাল গুড় উৎপাদন, অভিযানে জরিমানা ১০ হাজার টাকা

মো. সুজন সরকার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২৫, ১৬:৪০

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কালাইশ্রীপাড়া বাজার এলাকায় মিষ্টির বর্জ্য গাদ, চিনি ও রং মিশিয়ে ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ তদারকি অভিযান চালান। এতে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহযোগিতা করে।

অভিযানকালে দেখা যায়, বাড়ির ভেতরে লোকচক্ষুর আড়ালে বিভিন্ন মিষ্টির দোকান থেকে সংগ্রহ করা বর্জ্য গাদ, চিনি ও রং মিশিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে ভেজাল গুড় উৎপাদন করা হচ্ছিল। এ অবস্থায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ভেজাল গুড় উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং ব্যবহৃত সব উপকরণ ধ্বংস করে দেওয়া হয়।

জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর