মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

আখাউড়ায় আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মো:সাইফুল ইসলাম, আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২৫, ১৫:২০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০২৫-২৬ মৌসুমের সরকারি নির্ধারিত মূল্যে আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে এগারটায় উপজেলা এল এসডি গোডাউনে প্রতি কেজি ৩৪ টাকা দরে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের মধ্য দিয়ে এবারের মৌসুমের আনুষ্ঠানিক আমন ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া।

এ মৌসুমে উপজেলা প্রশাসনের ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪১ মেট্রিক টন।

উদ্বোধন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া কৃষক মোঃ হেবজু মিয়ার নিকট থেকে ধান সংগ্রহ করে কার্যক্রমের সূচনা করেন। প্রতি জন কৃষক ১২০ কেজি থেকে ৩ হাজার কেজি পর্যন্ত আমন ধান সরবরাহ করতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাছলিমা বেগম, খাদ্য গুদাম কর্মকর্তা মুহাম্মদ সাজেদুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহিনুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জাহিদ হাসান, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন প্রমুখ।

সরকারি নির্ধারিত দামে ধান ক্রয় কার্যক্রম কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।

আগামী ২৮ শে ফেব্রুয়ারি ২০২৬ইং পর্যন্ত উপজেলা কৃষি অফিস থেকে প্রাপ্ত আমন ধান উৎপাদনকারী কৃষক তালিকা থেকে আগে আসলে আগে সরবরাহ করতে পারবেন ভিত্তিতে দান সংগ্রহ করা হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর