মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৫, ১৬:৩৪

টানা কয়েকদিন ধরে অপরিবর্তিত দামে দেশের বাজারে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ। সবশেষ শুক্রবার (২০ নভেম্বর) দাম কমানোর পর এখন পর্যন্ত স্বর্ণের দামে আর কোনও পরিবর্তন আনেনি বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।

সোমবার (২৪ নভেম্বর) সবশেষ নির্ধারিত দামেই দেশের বাজারে বিক্রি হচ্ছে স্বর্ণ। বাজুস জানিয়েছিল, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সবশেষ সমন্বয়কৃত দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম বর্তমানে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি স্বর্ণ ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, গহনার ক্ষেত্রে স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। সেইসঙ্গে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এদিকে অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি তিন হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দুই হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর