শনিবার, ৬ই জুন ২০২৬, ২২শে জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

দীর্ঘ সাড়ে ৬ বছর পর আলোচিত সিডিএর প্রধান প্রকৌশলী পদ ছাড়তে বাধ্য হলেন শামস

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম

প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৫, ১৫:২২

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বিসিএস (গণপূর্ত) ক্যাডারের খুলনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) আহমেদ আনোয়ারুল নজরুলুকে বদলি করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে (সিডিএ) প্রধান প্রকৌশলী হিসেবে প্রেষণে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৭ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, খুলনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) আহমেদ আনোয়ারুল নজরুলুকে বদলি করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে (সিডিএ) প্রধান প্রকৌশলী হিসেবে প্রেষণে পাঠানো হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, তিনি আগামী ২৩ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন পদে যোগদান করবেন। নির্ধারিত তারিখের মধ্যে যোগদান না করলে একই দিন অপরাহ্ন থেকে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব তাসমিন ফারহানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। দীর্ঘদিন সিডিএর প্রধান প্রকৌশলী পদটি খালি। এই পদে প্রায় সাড়ে ৬ বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন কাজী হাসান বিন শামস।

দীর্ঘদিন পর অবশেষে তাকে সরানো হলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বহুল আলোচিত ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর পদ থেকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর