মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

মানিকগঞ্জে আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলে বাধায় সংঘর্ষে আহত-৪

মোঃ হাবিবুর রহমান রাজিব, সাভার

প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৫, ১৮:৪৭

হাবিবুর রহমান রাজিব, সাভার, ঢাকা: মানিকগঞ্জে বাউলদের ইসলামবিরোধী কর্মকাণ্ড ও বাংলাদেশ বাউল সমিতির চেয়ারম্যান মো. আবুল সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিক্ষোভ পরবর্তী ধাওয়ার ঘটনায় বাউল সম্প্রদায়ের তিনজন ও তৌহিদী জনতার একজনসহ মোট চারজন আহত হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বিক্ষোভে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মী, আলেম-উলামা ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, আবুল সরকারসহ কিছু বাউল আল্লাহ ও ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সামাজিক অস্থিরতা সৃষ্টি করছেন। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

তারা আবুল সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বিক্ষোভ শেষে বেলা ১১টার দিকে তৌহিদী জনতার মিছিল দক্ষিণ সেওতা এলাকার শহীদ স্মৃতিস্তম্ভ এলাকায় পৌঁছালে বাউলরা তৌহিদী জনতাদের লক্ষ করে উদ্দেশ্যো মূলক স্লোগান দিতে থাকলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এ সময় আবুল সরকারের মুক্তির দাবিতে প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন বাউল শিল্পী। তৌহিদী জনতা তাদের ধাওয়া করলে সংঘর্ষ সৃষ্টি হয়।

আহত তৌহিদী জনতার একজনসহ কারো নাম জানা যায়নি।

আহতদের দ্রুত উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত চলছে।

উল্লেখ্য, ঘিওর উপজেলার জাবড়া এলাকায় “খালা পাগলী মেলা”য় বিচার গান পরিবেশনের সময় মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করার অভিযোগে মো. আবুল সরকার বর্তমানে কারাগারে রয়েছেন। এ ঘটনায় ঘিওর থানায় তার নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর