মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

তৌহীদি জনতার সঙ্গে বাউল সংগীত শিল্পীদের সংঘর্ষে, আহত তিন

মোঃ আনোয়ার হোসেন, মানিকগঞ্জ

প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৫, ১৫:২৩

মানিকগঞ্জে ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে শহরজুড়ে আতংক ছড়িয়ে পড়েছে। বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ‘তৌহিদী জনতা’ বিক্ষোভে নামে। একই সময়ে বাউল শিল্পীর অনুসারীরাও তার নিঃশর্ত মুক্তির দাবিতে শহরে একত্রিত হলে আকস্মিকভাবে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

২৩ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ স্টেডিয়াম মোড় এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ওলামায়ে কেরামেদের নেতৃত্বে সহস্রাধিক তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল শহরের দিকে এগিয়ে আসে। প্রথমে মিছিলটি শান্তিপূর্ণ থাকলেও কিছুক্ষণ পর মিছিলে থাকা কয়েকজন হঠাৎ বাউল অনুসারীদের দিকে ধাওয়া দেয়। জীবন বাঁচাতে তারা বিভিন্ন দিকে দৌড়ে সরে যান এবং অনেকে পানিতে নেমে আশ্রয় নেন।

এদের মধ্যে বাউল শিল্পী আলীম, আরিফুল ও জহিরুল গুরুতর আহত হন। পুলিশ আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবেই চলছিল। হঠাৎ করে কিছু লোকজন ধাওয়া দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। তিনজন আহত হয়েছেন। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ১লা নভেম্বর ঘিওরের জাবরা এলাকায় এক অনুষ্ঠানে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ধর্মীয় কটূক্তির অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ২০ নভেম্বর তাকে গোয়েন্দা পুলিশ আটক করে। পরে মুফতি আব্দুল্লাহ বাদী হয়ে ঘিওর থানায় ধর্ম অবমাননার মামলা করেন। আজ (২৩ নভেম্বর) ওই মামলার জামিন শুনানি হওয়ার কথা রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর