মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

নেত্রকোণায় জমি বিরোধে বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাই নিহত

সোলায়মান হোসাইন রুবেল, নেত্রকোণা

প্রকাশিত:
২২ নভেম্বর ২০২৫, ১৭:৫০

নেত্রকোণার খালিয়াজুরীতে জমি বিরোধের জেরে বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাই জাহেদ আলী (৬০) নিহত হয়েছেন।

শনিবার খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে গতকাল শুক্রবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের দুর্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহেদ আলী উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত আলী হোসেন মীরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহেদ আলী ও তার বড় ভাই তোতা মিয়ার মধ্যে বন্দোবস্তের পঞ্চাশ শতাংশ জায়গার ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব চলছিল। তোতা মিয়া সমান ভাগে ভাগ করতে অস্বীকার করে এবং জোর করে জায়গা দখলের চেষ্টা চালায়। এসব দ্বন্দ্ব সমাধানে কয়েক দফা গ্রাম্য সালিশ বৈঠক হলেও তা সমাধান হয়নি। পরে এ বিষয়টি নিয়ে আদালতে মামলাও করেন জাহেদ আলী। এদিকে কিছুদিন আগে জায়গাটি তোতা মিয়া দখল করতে চাইলে জাহেদ আলী খালিয়াজুরী থানায় লিখিত অভিযোগ করেন। গতকাল শুক্রবার জায়গাটিতে ধান বীজ বপন করতে চেষ্টা চালায়, আর জাহেদ আলীর লোকজন মাসকালাই বীজ বপন করতে চেষ্টা চালায়। এ নিয়ে কথাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে তোতা মিয়া রড দিয়ে জাহেদ আলীর মাথাশ আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে খালিয়াজুরী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ রেফার্ড করেন। পথে জাহেদের অবস্থা অবনতি হলে মদন হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা করা হয়। তবে সেখানকার চিকিৎসকরা ভর্তি না করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন জানান, নেত্রকোনা সদর হাসাপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হচ্ছে। লাশ এখনো এলাকায় পৌঁছেনি। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর