মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

মনপুরায় মাছ রাখার একটি প্লাষ্টিকের কন্টিনার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মহিলাসহ আহত ১০

মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা (ভোলা)

প্রকাশিত:
২২ নভেম্বর ২০২৫, ১৭:৩০

ভোলার মনপুরায় নৌকায় থাকা মাছ রাখার একটি প্লাষ্টিকের কন্টিনার সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) মনপুরা উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ০১নং ওয়ার্ডের রহমান ডাক্তারের বাড়ীর সামনের চেয়ারম্যান ঘাট সংলগ্ন বসত ঘরে এ ঘটনা ঘটে।

আহতদের মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

এজাহার সূত্রে জানাযায়, তরিকুল ইসলাম এর নৌকা থেকে কিছুদিন আগে মাছ রাখার একটি প্লাষ্টিকের কন্টিনারটি হারিয়ে যায়। হারিয়ে যাওয়া কন্টিনারটি বিভিন্ন জায়গায় খোজাখুজি করে না পেয়ে স্থানীয় গ্রামের লোকজনকে বিষয়টি জানিয়ে রাখে । গত মঙ্গলবার (১৮ নভেম্বর ) অনুমান দুপুর ২ টার সময় তরিকুল ইসলামের হারিয়ে যাওয়া প্লাষ্টিকের মাছ রাখার কন্টিনারটি খোঁজাখুজির একপর্যায়ে ২নং বিবাদী হিরন মাঝির নৌকার মধ্যে দেখতে পায়। এর পর তরিকুল ইসলাম ২নং বিবাদী হিরন মাঝিকে কন্টিনার সম্পর্কে জিজ্ঞাসা করিলে ২নং বিবাদী তরিকুল ইসলাম এর ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে। ১৮ তারিখের ঘটনা কে কেন্দ্র করে তরিকুল ইসলাম এর উপর প্রতিশোধ নেওয়ার জন্য লোকজন নিয়ে বুধবার (১৯ নভেম্বর) বিকাল অনুমান ৩ টায় মোঃ আলী মাঝি (৩৫), মোঃ হিরন মাঝি (২৫), উভয় পিতা-নসু মাঝি,মোসাঃ রুমা বেগম (২৭), স্বামী- মোঃ হিরন মাঝি, মোঃ শাহিন (২০), পিতা-মোঃ শামছুদ্দিন, মোঃ কাজল (২২), পিতা-মোঃ নুরুউদ্দিন মাঝি, মো নুরুউদ্দিন মাঝি (৩৫), পিতা-মৃত অজিউল্লাহ, মোঃ মামুন (২৮) পিতা-মোঃ মানিক মাঝি, মোঃ নাজু মাঝি (২০ পিতা-মৃত অজিউল্লাহ, মোঃ জুয়েল (৩০), ১০। মোঃ সালাউদ্দিন, উভয় পিতা মোঃ সফিউল্লাহ, জিহাদ (১৯), পিং মোঃ মোসলে উদ্দিন মাঝি, মোঃ মাইন উদ্দিন (৩০), পিতা-মোঃ শফিউল্লাহ মাঝিসহ প্রায় ১৫ থেকে ২০ জন লোক একই উদ্দেশ্যে পূর্ব পরিকল্পতিভাবে তাদের হাতে লাঠি সোটা দেশীয় অস্ত্র ধরে তরিকুল ইসলাম এর বসতঘরের সামনে এসে ডাকাডাকি করে এবং বিভিন্ন ধরনের গালমন্দ করে এক পর্যায়ে বসত বেড়াসহ ঘরের মধ্যে থাকা বিভিন্ন আসবাব ভাংচুর শুরু করে। তখন তরিকুল ইসলাম বিবাদীদেরকে বাঁধা দিলে সকল বিবাদীগন তরিকুল ইসলাম কে এলোপাথাড়ী মারধর করিয়া শরীরের বিভি স্থানে জখম করে। মারধরের একপর্যায়ে হিরন মাঝির হাতে থাকা স্টিলের এসএসপাইপ দিয়ে তরিকুল ইসলাম কে হত্যার উদ্দেশ্যে মাথায় বারি দিলে তরিকুল ইসলাম এর ডান হাত দিয়ে প্রতিহত করলে ডান হাতের কনুইয়ের উপরে লেগে গুরুত জখম হয় । এক পর্যায়ে দুর্বৃত্তরা তরিকুল ইসলাম এর বসত ঘরে ঢুকে মহিলা বাচ্চাদের উপর হামলা করে এবং বাসায় থাকা নগদ অর্থ এবং আসবাবপত্রের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ লক্ষ টাকা বলে জানাযায়।

এব্যাপারে মনপুরা থানার এস আই জাফর ইকবাল জানান, এই ব্যাপারে মনপুরা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামীদের কে আটক করার জন্য গত কালকে আমাদের দুটি টিম কাজ করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর