মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

নরসিংদীতে আদালত ভবনের ভেতর দূর্বৃত্তদের হামলা আহত ১

জহিরুল ইসলাম, নরসিংদী

প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৫, ১৮:২৬

নরসিংদী আদালত ভবনের ভিতরে দূর্বৃত্তদের হামলায় আদালতে হাজিরা দিতে আসা সিয়াম নামে এক যুবক গুরুত্বর আহত হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১২টার দিকে কোর্ট ভবনের সিডি রুমের সামনে এ ঘটনা ঘটে। কোর্ট ইন্সপেক্টর সাহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আহত সিয়াম (২৮) পলাশের ইমরান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী জানা যায়, কোর্টের গারদখানা ও সিডি রুমের পাশে বারান্দায় পুলিশের পাশাপাশি বিচারপ্রার্থীরা দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এমন সময় কয়েকজন যুবক হঠাৎ করেই বারান্দায় দাঁড়ানো সিয়াম নামে একব্যক্তির ওপর অতর্কিত হামলা চালায়। চোখের পলকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে রক্তাক্ত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়েন। হামলার এরপরই হামলাকারীরা দৌড়ে ৩ নং গেইট দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

এবিষয়ে জানতে চাইলে কোর্ট ইন্সপেক্টর সাহিরুল ইসলাম বলেন, আহত সিয়ামের সাথে মেয়ে সংক্রান্ত বিষয়ে পূর্বে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার কোর্ট ভবনে সিয়ামের ওপর দূর্বৃত্তরা লাঠি দিয়ে হামলা চালায়। এতে তার মাথা ফেটে যায়। সিসি ফুটেজ ও আহত সিয়ামের বক্তব্য অনুযায়ী আসামীদের শনাক্ত করার কাজ চলছে। দ্রুত আসামীদের শনাক্ত করে আইনের আওতায় নেওয়া হবে। তিনি আরও বলেন, সিয়াম একটি মামলায় কোর্টে হাজিরা দিয়ে এসেছিলেন।

এ ঘটনার পর আদালত ভবনের ভেতরে উপস্থিত আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

আদালতে আসা বিচারপ্রার্থী বলেন, আদালতের ভেতরে এবং পুলিশের উপস্থিতিতে এ ধরনের হামলা নিরাপত্তা নিয়ে শংকায় আছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর