মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

জালিয়াতির অভিযোগে

দুদকের মামলায় কর্ণফুলী গ্যাসের ৫ কর্মকর্তা আসামি

মোঃ মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম

প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৫, ১৬:৪৯

জালিয়াতির অভিযোগে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) সাবেক ও বর্তমান পাঁচ কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৯ নভেম্বর) দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর উপ-সহকারী পরিচালক আপেল মাহমুদ বিপ্লব মামলাটি দায়ের করেছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ২১৭, ২১৮, ১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ।

মামলায় অভিযুক্তরা হলেন- কেজিডিসিএল’র উপ-মহাব্যবস্থাপক (পরীক্ষণ ও মান নিয়ন্ত্রণ) প্রকৌশলী মো. তাজউদ্দিন ঢালী, উপ-ব্যবস্থাপক (বিতরণ) মো. কামরুল ইসলাম, ব্যবস্থাপক (বিক্রয় দক্ষিণ-২) প্রকৌশলী মুহাম্মদ রিফাত নওশাদ ভূঁঞা, প্রাক্তন মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী চৌধুরী ও প্রকৌশলী সুধীর কুমার সাহা রায় এবং পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী মো. বখতেয়ার উদ্দিন ওরফে বকুল মিয়া।

মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৬ সালের ৯ মার্চ পটিয়া উপজেলার মনসার টেক এলাকায় সাইনবোর্ডবিহীন একটি অবৈধ অ্যালুমিনিয়াম কারখানায় চোরাই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালায় কেজিডিসিএল’র টিম। বিচ্ছিন্নকরণ প্রতিবেদনে চোরাই গ্যাস সংযোগ নেওয়ার জন্য এনামুল হক ও মোক্তার হোসেন বকুল মিয়ার নাম উল্লেখ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তাদের নামের জায়গায় ‘একরামুল হক ও নাজমুল হোসেন’ উল্লেখ করে মামলার নির্দেশ দেওয়া হয়।

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, ২০০৯ সালে জায়গা ভাড়া নিয়ে সেখানে অ্যালুমিনিয়াম কারখানা চালুর প্রক্রিয়া শুরু করেন গাজী মো. বখতেয়ার উদ্দিন ওরফে বকুল মিয়া। ২০১২ সাল থেকে চলতি বছরের শুরুর দিকে পর্যন্ত সেটি চালু ছিল। ২০১৬ সালে অবৈধ গ্যাস সংযোগের বিষয়টি প্রমাণ হওয়ার পরও কেজিডিসিএল’র কর্মকর্তারা পরস্পর যোগসাজশ করে নাম জালিয়াতি করে জড়িতদের দায়মুক্তি দেওয়া হয়, যার ফলে তারা প্রতিষ্ঠানটি চালু রাখতে সক্ষম হন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর