মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

আলিপুরে মুহাদ্দিস আব্দুল খালেক ঘোষণা: গরীবদের জন্য সরকারি ভাতা কুরবান"

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা

প্রকাশিত:
১৯ নভেম্বর ২০২৫, ১৮:১৮

সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আলিপুর হাটখোলা প্রাঙ্গণে বুধবার বিকাল ৩টায় বাংলাদেশ জামায়াত ইসলামের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সভার সভাপতিত্ব করেন আলিপুর ইউনিয়নের আমীর মাওলানা মাহমুদুন্নবী এবং সঞ্চালনা করেন সেক্রেটারি জয়নাল আবেদীন।

প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক তার বক্তব্যে বলেন, "আমি আব্দুল খালেক ঘোষণা করছি মহান রাব্বুল আলামিন যদি আপনাদের দোয়া ও প্রচেষ্টাকে কবুল করে তাহলে একজন সাধারন গরিব মানুষ যেভাবে তার জীবন আমি সেভাবে আমার জীবনকে চালিয়ে আমার জন্য যদি সরকারি কোনো ভাতা অতিরিক্ত থাকে গরীব দুঃখী বেকার জনগণের জন্য এটাকে আমি কুরবানি করে দেব।"

তিনি আরও বলেন,"জামায়াতে ইসলামী সাধারণ মানুষের একমাত্র ভরসার রাজনৈতিক দল। আমরা ক্ষমতায় এলে জনগণের হারানো ন্যায্য অধিকার ফেরত দেব এবং মানুষের ভাগ্য পরিবর্তন নিশ্চিত করব।"

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা সদস্য,সহকারী সেক্রেটারি ও জেলা যুব বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ওমর ফারুক, সদর থানা জামায়াতের আমীর মাওলানা মোশারফ হোসেন, আলিপুর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা ইউনুস আলী, ইউনিয়ন টিম সদস্য আব্দুল গফুর সরদার, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আব্দুস সালাম, ছাত্রশিবিরের সভাপতি মোঃ সাইফুর রহমান সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

সভা শেষে স্থানীয় মানুষরা মুহাদ্দিস আব্দুল খালেকের এই প্রতিশ্রুতিকে স্বাগত জানান এবং নির্বাচনে সমর্থনের আশ্বাস দেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর