মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

নিরাপদ ও সুপেয় পানির জন্য পিএসএফ সংষ্কারের বিষয়ে আলোচনা সভা

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা

প্রকাশিত:
১৯ নভেম্বর ২০২৫, ১৫:২০

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০ তালা উপজেলার খেশরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে নিরাপদ ও সুপেয় পানির জন্য পিএসএফ সংষ্কারের বিষয়ে কমিউনিটি, জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক এবং স্থানীয় জনগনের অংশগ্রহনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খেশরা ইউনিয়নের নিরাপদ পানীয় জলের অভাব একটি গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এলাকার পানির প্রধান উৎসগুলি উচ্চ মাত্রার আয়রন, আর্সেনিক এবং লবনাক্ততায় দূষিত। যা স্থানীয় বাসিন্দাদের জন্য উল্লেখযোগ্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছে। এই এলাকার বেশির ভাগ মানুষ নিম্ন, মধ্যম আয়ের গোষ্ঠির। যার ফলে তাদের জন্য বিকল্প নিরাপদ জলের উৎষ পাওয়া কঠিন হয়ে পড়েছে। ইউনিয়নের প্রায় ১৪ টি পিএসএফ থাকলে ও তার অধিকাংশ দীর্ঘ দিন যাবত নষ্ট হয়ে পড়ে আছে। যার কারনে এলাকার সাধারণ মানুষদেরকে পানি কিনে খেতে হচ্ছে। তাছাড়া যাদের পানি কিনে খাওয়া সম্ভব হচ্ছে না তারা অগভীর নলক‚ প থেকে আয়রন ও আর্সেনিকযুক্ত পানি খেয়ে জীবন ধারন করছে। যার কারনে বিভিন্ন রোগ ও চর্ম রোগের প্রভাব দেখা দেচ্ছে। এলাকার জনগনের জোড় দাবী সংশ্লিষ্ট কর্ত্তৃপক্ষের মাধ্যমে পরিত্যক্ত পিএসএফ গুলো অতি দ্রুত সংষ্কার করে এলাকার মানুষদের বিশুদ্ধ পানীর চাহিদা মেটানো হোক।

আলোচনা সভায় পিএসএফ সংষ্কারের জন্য অত্র ওয়ার্ডের ইউপি সদস্যকে সভাপতি রেখে ৭ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, খেশড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ইউপি সদস্য মোছাঃ তাছমিন বেগম, গ্রীনম্যান সংস্থার সুজয় চক্রবর্ত্রী, মোঃ মুশফিকুর রহমান, ওমর আল ফাহাদ, ছাত্র ঐক্য ফাউন্ডেশনের সদস্য মেহরাজ, একশনএইড বাংলাদেশের ইন্সেপিরেটর সুইট খান এবং সিডো সংস্থার প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার প্রমুখ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর