মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

শিবালয়ে সংকট দেখিয়ে কৃষি ‍কর্মকর্তার নির্দেশে সার পাচার

মোঃ ফারুক হোসেন, শিবালয়

প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২৫, ১৭:৪৯

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলি ইউনিয়ন থেকে উলাইল ইউনিয়নে সার পাচারের অভিযোগ উঠেছে। সোমবার রাতে নয়াবাড়ি বাজারের সমতা ‍কৃষি ভান্ডার থেকে ২০০ বস্তা ডিএপি সার টেপড়া বাজারের সাহা এন্টারপ্রাইজে পাচার করা হয়েছে।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তারা একে অপরের অনুমতির কথা বললেও কেউ স্বীকার করেননি। এ নিয়ে এলাকায় সার সংকটের শঙ্কায় কৃষক ও নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উথলি ইউনিয়ন বিএনপির সভাপতি মো মোফাজ্জল হোসেন সেন্টুসহ কৃষকেরা জানান, এ ই্উনিয়নে সার সংকট রয়েছে। তারপরও রহস্যজনকভাবে কৃষি কর্মকর্তারা চলতি মাসে এ ইউনিয়ন থেকে উলাইল ইউনিয়নে পাচারের তৎপরতা শুরু করেছে। গত বুধবার স্থানীয় ডিলার ও কৃষকসহ নেতা-কর্মীরা উপজেলা কৃষি কর্মকর্তার অফিসে গিয়ে আপত্ত্বি জানিয়ে আসেন। তখন সার স্থানান্তরের সিদ্ধান্ত হয়নি বলে জানান কর্মকর্তারা। আপত্ত্বি উপেক্ষা করে তারপরও সার সাহা এন্টারপ্রাইজে স্থানান্তর করেছে।

উথলি ইউনিয়নের সাব ডিলার আক্কাস আলী অভিযোগ করেন,‘কয়েক সপ্তাহ ধরে সার চেয়েও পাননি। গতকালও ডিলারের কাছে হাতে পায়ে ধরেও ১০ বস্তা সার পাওয়া যায়নি।’

সমতা ‍কৃষি ভান্ডারের মালিক আশরাফুল আলম রাজা মিয়া জানান, এই ইউনিয়নেই সার সংকট রয়েছে। তারপরও কৃষি কর্মকর্তাদের নির্দেশে ২০০ বস্তা সার সাহা এন্টারপ্রাইজকে দেয়া হয়েছে।

সাহা এন্টারপ্রাইজের মালিক জানান,‘তার এলাকায়ও সারের সংকট নেই। কেন সার দেয়া হয়েছে তার জানেন না তিনি।’

এ ব্যাপারে শিবালয় উপজেলা কৃষি কর্মকর্তা রিজিয়া তরফদার জানান, সাহা এন্টারপ্রাইজের সার সংকট থাকায় কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের জেলার উপ পরিচালকের নির্দেশে সার স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে মানিকগঞ্জের কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ পরিচালক শাজাহান সিরাজের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,নির্দেশনার বিষয়ে আমার কিছু জানা নাই ‘আপনি যেভাবে কথা বলছেন। তাহলে আমার সামনাসামনি এসে কথা বলেন।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর