মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

অস্ত্রের মহড়ায় ছাত্রলীগ কর্মীসহ গ্রেফতার ১৪ জন

মোঃ আনোয়ার হোসেন, মানিকগঞ্জ

প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২৫, ১৭:১২

মানিকগঞ্জ পৌরসভার লওখণ্ডা এলাকায় রাতের আধারে অস্ত্র নিয়ে মহড়া জনমনে ত্রাস সৃষ্টির অভিযোগে ছাত্রলীগ কর্মীসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ, আরও দু’জন পালিয়ে যায়।

মঙ্গলবার দুপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন নিশ্চিত করেন।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানাযায়, লওখণ্ডা এলাকার একটি পাকা সড়কের ওপর দাঁড়িয়ে একদল যুবক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছিল। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ১৪ জনকে আটক করা হয় এবং দু’জন পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের দুইজনের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল এবং একটি স্টেইনলেস স্টিলের ব্যাটন উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- মো. আকাশ (২০), মো. রাহল (১৯), মোঃ. রায়হান (১৯), মো. কামরুল ইসলাম রাকিব (৩৬), মো. সাইফুল ইসলাম (৪১), ডালিম আহমেদ (৩৫), আ. সোহরাব (৩০), রাসেল (৩৮), মো. রুবেল হোসেন (৪২), মো. আমিনুল ইসলাম (৩৬), জুয়েল রানা (৩৪), মো. শামীম (৩৮), মো. নাইম জামান (৩৮) ও ওমর ফারুক (৩৫)। এদের মধ্যে মো. নাইম জামান মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সক্রিয় সদস্য।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, স্থানীয়ভাবে বালু ভরাট নিয়ে চলমান বিরোধকে কেন্দ্র করে প্রভাবশালী দু’জনের প্ররোচনায় তারা একত্রিত হয়ে অস্ত্রসহ শক্তির প্রদর্শন করছিল।

ওসি মো. কামাল হোসেন জানান, রাতে টহল পরিচালনার সময় সন্দেহজনক গতিবিধি দেখে তাদের তল্লাশি করা হয়। সময় উদ্ধার করা অস্ত্র জব্দ করা হয়। পরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং পালিয়ে যাওয়া দুইজনকে শনাক্তের চেষ্টা চলছে।

ঘটনার পর তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা রুজু করে মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর