মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

বিএনপি ও জামায়াতের সঙ্গে ইসির সংলাপ বুধবার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২৫, ১২:২৩

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ধারাবাহিকতায় বুধবার বিএনপি ও জামায়াতে ইসলামী সঙ্গে আলোচনায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। একই দিন নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকেও (মার্কসবাদী) ডাকা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার, রবিবার, সোমবার ও বুধবার- চার দিন মিলিয়ে ৪৮টি দলকে আমন্ত্রণ জানানো হল। নতুন দুটি দল নিয়ে বর্তমানে ৫৫টি নিবন্ধিত দল রয়েছে। এর বাইরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও তিনটির নিবন্ধন বাতিল রয়েছে।

ইসির জনসংযোগ শাখা বলছে, বুধবার সকালের পর্বে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি-বিএজেএমপি, ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম।

দুপুর ২টা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, গণঅধিকার পরিষদ-জিওপি, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি-বিআরপি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সংলাপে বসবে নির্বাচন কমিশন। এর আগে জামায়াতের সংলাপে আসার কথা ছিল এদিন। পরে তারিখ পরিবর্তন হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর