মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

নবীনগরে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুইজন গ্রেফতার

আবদুল হাদী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২৫, ১৭:৪৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) রাতে নবীনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলামের নেতৃত্বে রতনপুর ইউনিয়নে পরিচালিত এ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ঢাকা থেকে আটক করা হয় খাগাতুয়া গ্রামের মোঃ আওলাদ মিয়ার ছেলে মোঃ রাসেল (৩২) কে। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে রতনপুর মধ্যপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় মানিক মিয়ার মেয়ে মিতা বেগম (৪২) কে। পুলিশের দাবি, মিতার হেফাজত থেকেই উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, উদ্ধার করা অস্ত্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে সংরক্ষণ করা হয়েছিল এবং গ্রেফতারকৃত দুইজনই অস্ত্র সংরক্ষণের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। ঘটনার পর আজ (১৭ নভেম্বর)সোমবার বিকেলে নবীনগর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর