মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

সিইসি

দলগুলোর সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন করা যাবে না

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২৫, ১৩:০৪

রাজনৈতিক দলগুলো এবং তাদের সদস্যদের সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন করা যাবে না বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, রাজনৈতিক দল না চাইলে এবং তারা যদি সমস্যা সৃষ্টি করতে চায় তাহলে হয়তো নির্বাচনে একটা সংঘাত হওয়ার সম্ভাবনা থাকে, আশঙ্কা থাকে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে তৃতীয় দিনের ১ম ধাপের ৬টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুরুতে এ কথা বলেন প্রধান তিনি।

এ সময় তিনি বলেন, যদিও আমাদের তরফ থেকে একটা সুষ্ঠু-সুন্দর নির্বাচন পরিবেশ সৃষ্টির জন্য যা প্রস্তুতি গ্রহণ করার আমরা তা করে যাব।

আমাদের নিয়ত একদম পরিষ্কার, আমাদের কমিটমেন্ট পরিষ্কার। যত ঝঞ্ঝাল, যত সাইক্লোন, ঝড় আসুক না কেন আমরা এটা মোকাবিলা করে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিত করতে যত পদক্ষেপ নেওয়া দরকার আমরা নেব। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন।

তিনি আরো বলেন, আপনাদের আমন্ত্রণ জানানোর আমাদের মূল লক্ষ্য এই আচরণবিধিটা যাতে প্রতিপালন হয়।

এটা নিশ্চিত করানোর জন্য আপনাদের সহযোগিতা আমাদের দরকার হবে। আপনারা আপনাদের প্রার্থীদের এবং কর্মী বাহিনীদের দয়া করে নির্বাচনী আচরণবিধি মানার বিষয়ে প্রভাবিত করবেন এবং এটা আপনারা দলের পক্ষ থেকে নিশ্চিত করবেন। তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়।

সিইসি বলেন, আমরা যে আপনাদের আলোচনায় ডেকেছি, এটা একটা রেওয়াজের অংশ।

এটা সবসময় যেকোনো জাতীয় নির্বাচনের আগে সাধারণত অংশীজনের সঙ্গে আলোচনা করা হয়। তার মধ্যে একটা মেজর পক্ষ হচ্ছে আমাদের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো। তারই অংশ হিসেবে আপনাদের আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনারা এসেছেন এজন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর