মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

লক্ষ্মীপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

মুহাম্মদ তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২৫, ১৭:৫২

‎লক্ষ্মীপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন জামায়াত মনোনীত লক্ষ্মীপুর-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

‎রোববার (১৬ নভেম্বর) সকালে শহরের ইলেভেন কেয়ার একাডেমি স্কুল প্রাঙ্গণে লক্ষ্মীপুর শহর ও চন্দ্রগঞ্জ জামায়াত এ আয়োজন করে।

‎এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান, নায়েবে আমীর মাওলানা জহিরুল ইসলাম, জেলা যুব বিভাগের সভাপতি শামছুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এতে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের অসহায় প্রতিবন্ধী ৩০জনকে হুইল চেয়ার দেয়া হয়।

অনুষ্ঠানে ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, প্রতিবন্ধীরা দেশের ও পরিবারের বোঝা নয় তারা দেশের সম্পদ। তাদেরকে সঠিকভাবে পরিচর্যা করলে তারা দেশের সম্পদে পরিণত হবে। এই প্রতিবন্ধীদের জন্য সরকারের যে বরাদ্দ দেওয়ার কথা ছিল তা না দিতে পারা সরকারের ব্যর্থতা। সরকারের দেওয়া বিভিন্ন ভাতার টাকাও অসাধু রাজনীতিবিদ ও আমলারা মেরে খায়। তাদের প্রতি ধিক্কার। তাদেরকে বলবো আপনারা প্রয়োজনে ভিক্ষা করে খান। তারপরেও এতিম, অসহায়, প্রতিবন্ধীদের অর্থ আত্মসাৎ করবেন না। আমরা আগামীদিনে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী হলে লক্ষ্মীপুরে প্রতিবন্ধীদের সেবার জন্য আলাদা হাসপাতাল স্থাপন করবো।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর