মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

ওয়ারহেড ছাড়াই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ নভেম্বর ২০২৫, ১৬:০২

গত আগস্ট মাসে যুক্তরাষ্ট্র একটি 'বি৬১-১২' (B61-12) কৌশলগত পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। তবে এতে কোনো ওয়ারহেড ছিল না।

পরীক্ষাটি বেশ আগে চালানো হলেও বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মার্কিন জ্বালানি বিভাগের স্যান্ডিয়া ন্যাশনাল ল্যাবরেটরিজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ১৯ থেকে ২১ আগস্ট নেভাদার একটি পরীক্ষাস্থলে এই পরীক্ষাগুলো পরিচালিত হয়। পঞ্চম প্রজন্মের এফ-৩৫ যুদ্ধবিমান দিয়ে নিষ্ক্রিয় অস্ত্রগুলো ফেলা হয়েছিল।

এতে আরও বলা হয়, জাতীয় পারমাণবিক নিরাপত্তা প্রশাসন (NNSA)-এর সঙ্গে সমন্বয় করে পরীক্ষাগুলো পরিচালিত হয়।

বিবৃতি অনুসারে, ২০২৪ সালের শেষের দিকে এই বোমাগুলোর পরিষেবার মেয়াদ ২০ বছর বাড়ানোর জন্য একটি কর্মসূচিও সম্পন্ন হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর