মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

শিল্প উপদেষ্টা

নির্বাচিত সরকার ভোলার গ্যাস সমস্যার সমাধান করবে

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৫ নভেম্বর ২০২৫, ১৫:৫৪

শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আগামী দিনে যে নির্বাচিত রাজনৈতিক দল সরকারে আসবে তারাই ভোলার গ্যাস সমস্যার সমাধান করবে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে বরিশালে নির্মাণাধীন সার কারখানার গোডাউন ও বিসিক শিল্পনগরীর বিভিন্ন কলকারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বরিশাল বিসিকের উপমহাব্যবস্থাপক মো. নজরুল ইসলামসহ বিসিক মালিক সমিতির নেতারা।

উপদেষ্টা বলেন, বরিশাল বিসিকে বিদ্যুৎ ও পানিসহ নানা সমস্যা রয়েছে। স্বৈরাচার সরকারের পতনের পর নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে শিল্পাঞ্চলকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা চলছে।

তিনি জানান, বিগত সরকারের সময়ে যারা বিসিকে প্লট নিয়েও প্রতিষ্ঠান গড়ে তুলেননি, তাদের প্লট বাতিলের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে প্লট বরাদ্দের বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যাতে স্থানীয় উদ্যোক্তারা সুযোগ পান।

আদিলুর রহমান খান আরও বলেন, শিল্পাঞ্চলকে সচল রাখতে অবকাঠামোগত উন্নয়ন জরুরি। এজন্য বিদ্যুৎ, পানি, গ্যাসসহ মৌলিক সুবিধা নিশ্চিত করতে হবে। ভোলার গ্যাসকে কাজে লাগানো গেলে দক্ষিণাঞ্চলের শিল্পকারখানাগুলো নতুন প্রাণ ফিরে পাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর