মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

জামায়াতসহ ১২টি দলের সঙ্গে ইসির বৈঠক সোমবার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৫ নভেম্বর ২০২৫, ১৩:৩৩

রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের তৃতীয় দিন আগামী সোমবার (১৭ নভেম্বর) জামায়াতে ইসলামীসহ ১২টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শনিবার (ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।

সোমবার যেসব দলের সঙ্গে বসবে ইসি, (সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা)

১। বাংলাদেশ লেবার পার্টি (৫৬), ২। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (৪১), ৩। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (০৯), ৪। বিকল্পধারা বাংলাদেশ (১১), ৫। বাংলাদেশ কল্যাণ পার্টি (৩১), ৬। বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল (৪০)।

(বিকেল ২টা থেকে ৪টা)

১। বাংলাদেশ জামায়াতে ইসলামী (১৪) ২। আমার বাংলাদেশ পার্টি- এবি পাটি (৫০) ৩। বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটি (৫৪)৪। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (৩৫) ৫। খেলাফত মজলিস (৩৮) ৬। জাতীয় গণতান্ত্রিক পাটি-জাগপা (৩৬)।

এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোটের লক্ষ্যে অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করছে।

বৃহস্পতিবার সংলাপের প্রথম দিনে ১২টি দলের সঙ্গে দুই পর্বে মতবিনিময় করেছে, আগামীকাল রবিবার আরও ১২ দলের সঙ্গে বৈঠক রয়েছে ইসির।

নির্বাচন কমিশনে অর্ধশতাধিক দল নিবন্ধিত রয়েছে। ধাপে ধাপে কাদেরকে সংলাপে ডাকা হচ্ছে তাদের নাম আর সময়সূচি জানিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর