মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

সাত নবজাতকের ‘জিরো কার্বন’ যাত্রা শুরু নেত্রকোনায়

সোলায়মান হোসাইন রুবেল, নেত্রকোণা

প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২৫, ১৬:৪৩

সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকারে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নেত্রকোনার একদল কিশোরী। নবজাতক জন্ম নিলেই তারা গাছের চারা হাতে হাজির হয় শিশুর বাড়িতে—একটি ফলজ, একটি বনজ ও একটি ঔষধি গাছ। গাছের চারা দিয়ে নবজাতককে স্বাগত জানানোই তাদের আয়োজন—একটি শিশুর পৃথিবীতে আগমন যেন হয় ‘জিরো কার্বন’ দিয়ে।

নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ফচিকা গ্রামের ১৫ জন কিশোরী মিলে সাত বছর আগে গড়ে তোলে ‘অগ্রযাত্রা কিশোরী সংগঠন’। তারা সকলেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। নিজেদের উদ্যোগে ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় নিয়মিতভাবে নবজাতক ও গর্ভবতী নারীদের জন্য কাজ করে আসছে এই সংগঠন।

এই ধারাবাহিকতায় আজ বুধবার (১২ নভেম্বর ২০২৫) ফচিকা গ্রামে একসঙ্গে পাঁচজন নবজাতক ও সাতজন গর্ভবতী মাকে শুভেচ্ছা ও পুষ্টিকর খাবার প্রদান করে সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাইলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান এবং গ্রামের নারী-পুরুষ।

সংগঠনের সদস্যরা শুধু গাছের চারা উপহারই দেয় না, পাশাপাশি গর্ভবতী মায়েদের জন্য এক মাসের পুষ্টিকর খাবারও সরবরাহ করে। নিজেদের তহবিল ও বারসিকের সহায়তায় তারা ৩০টি ডিম, কলা, পেয়ারা, লেবু, দেশীয় শাকসবজি ইত্যাদি সংগ্রহ করে গর্ভবতী নারীদের হাতে তুলে দেয়।

এছাড়া তারা অভিজ্ঞ স্বাস্থ্যকর্মীর মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, নিয়মিত ওজন মাপা এবং কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষা করাতে উৎসাহ দেয়।

অগ্রযাত্রা কিশোরী সংগঠনের সভাপতি বিথী আকতার বলেন,“আমরা বিশ্বাস করি, একটি সবুজ সুন্দর সমাজ গড়তে শিশুর যত্ন নিতে হবে মায়ের গর্ভ থেকেই। নবজাতকের জন্য যে গাছ আমরা দিই, তা একদিন তাদের সম্পদে পরিণত হবে।”

প্রধান অতিথি ইউএনও আসমা বিনতে রফিক বলেন, “অগ্রযাত্রা কিশোরীদের উদ্যোগ সত্যিই অনুপ্রেরণাদায়ক। বয়সে ছোট হলেও তারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বড় বার্তা দিচ্ছে। এই সাহসী কিশোরীদের আমরা সবাই স্যালুট জানাই।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি বিথী আকতার ও বারসিক কর্মকর্তা খাদিজা আকতার লিটা।



 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর