মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ভাঙ্গায় বিপুল পেট্রোল বোমা ও হাতবোমাসহ তিন যুবক আটক

মোসলেউদ্দিন(ইমরান মুন্সী), ভাংগা (ফরিদপুর)

প্রকাশিত:
১২ নভেম্বর ২০২৫, ১৮:২৭

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিপুল পরিমাণ পেট্রোল বোমা, হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) দুপুর ৩টার দিকে আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে প্রবাসী টিটু সর্দারের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি বিশেষ টিম ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয় এবং তাদের কাছ থেকে বিপুল সংখ্যক পেট্রোল বোমা, হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- টাঙ্গাইলের নাগপুর উপজেলার মৃত আলতাফ মিয়ার ছেলে রাজ ইসলাম (২২), চাঁদপুরের মতলব উপজেলার নূর মোহাম্মদ স্নপনের ছেলে রাকিব হোসেন (২৫) এবং সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জালাল মিয়ার ছেলে জুয়েল রানা (২২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশের হঠাৎ অভিযানে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা বোমাগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।

ওসি আশরাফ আরও বলেন, “আটককৃতরা কী উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিল এবং এসব বোমা কোথা থেকে এনেছে-তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর