মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

চট্টগ্রামে জাল নোট জব্দ মামলায় যুবকের ১৪ বছর কারাদণ্ড

আকমুল জাহান জ্যাকলিন, চট্টগ্রাম

প্রকাশিত:
১২ নভেম্বর ২০২৫, ১৮:১৬

চট্টগ্রাম মহানগরে এক যুগ আগের জাল নোট জব্দ করার মামলায় মো. আবুল কাশেম (৪০) নামে যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। দণ্ডিত আসামি কক্সবাজারের জেলার উখিয়া থানার পশ্চিম হলদিয়া এলাকার মৃত আবুল বশরের ছেলে মো. আবুল কাশেম। বাকলিয়া থানার ওই মামলায় মঙ্গলবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ও চট্টগ্রাম মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম সিরাজাম মুনীরা এই রায় দেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ২২ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে রাজাখালী ব্রিজের উত্তর পাশে অভিযান চালিয়ে পুলিশ আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়। এসময় তল্লাশিতে তাঁর প্যান্টের বাম পকেট থেকে ১,০০০ টাকার ২৮টি জাল নোট (মোট ২৮,০০০ টাকা) উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নগরের বাকলিয়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল করিম বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৪ সালে আদালতে অভিযোগপত্র জমা দিলে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(এ) ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, পাঁচজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে জাল নোটের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. আবুল কাশেমকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর