মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

ধামরাইয়ে কোটি টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেফতার

মোঃ নিলয় চৌধুরী, ধামরাই (ঢাকা)

প্রকাশিত:
১২ নভেম্বর ২০২৫, ১৬:১৮

ঢাকার ধামরাইয়ে প্রায় ২ কেজি ৫'শ গ্রাম হেরোইনসহ কেতাবুল ইসলাম (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৪।

বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নজরুল ইসলামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত কেতাবুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাংগা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। জানা যায়, তিনি ও তার স্ত্রী ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী গ্রামে নজরুল ইসলামের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। মাদক কারবারির পাশাপাশি স্বামী-স্ত্রী রাজমিস্ত্রির কাজ করতেন।

র‌্যাব-৪ সিপিসি-২ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ নাজমুল ইসলাম বলেন, গতকাল থেকে কেতাবুলকে বিশেষ নজরে রাখা হয়। আজ সকালে ভাড়া বাসা থেকে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইন সহ তাকে আটক করি। যার বাজার মূল্য আনুমানিক আড়াই কোটি টাকার মতো। এই হেরোইন সাধারণত সাভার, আশুলিয়া, ধামরাই, মানিকগঞ্জ সহ ঢাকার আশেপাশে চালান করা হতো।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। সেই সাথে আটকের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা জানার চেষ্টা চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর