শনিবার, ৬ই জুন ২০২৬, ২২শে জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

মো.আব্দুস সালাম, নাটোর

প্রকাশিত:
১১ নভেম্বর ২০২৫, ১৭:৫৪

রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক এসএসসি পরীক্ষার্থীকে (১৫) অপহরণ ও ধর্ষণের অভিযোগে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরোজুল ইসলাম ফিরোজকে (৪৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মহিদুজ্জামান মুহিত এ রায় ঘোষণা করেন। ধর্ষণের দায়ে যাবজ্জীবন ও অপহরণের ঘটনায় পৃথক ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সরকারি কৌঁসুলি মুন্সি আবুল কালাম আজাদ জানান, ২০২২ সালের ১ অক্টোবর এসএসসির ব্যবহারিক পরীক্ষা দিতে এসে বিদ্যালয়ের ফটকের সামনে থেকে ফিরোজ ওই ছাত্রীকে অপহরণ করে রাজশাহীর একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগীর পিতা বাদী হয়ে মামলা করলে র‌্যাব তাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে।

রায়ে নির্যাতিত শিক্ষার্থীর পরিবার ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে। তারা বলেন, দীর্ঘ তিন বছর হুমকি-প্রলোভনের মধ্যেও তারা ন্যায়বিচারের আশায় মামলা চালিয়ে গেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর