মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

সাদুল্লাপুরে নিখোঁজের একদিন পর তরুণের লাশ উদ্ধার

মোঃ আল আমিন, গাইবান্ধা

প্রকাশিত:
১০ নভেম্বর ২০২৫, ১৮:১৩

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নিখোঁজের একদিন পর মিলন শেখ (২৬) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার খোদ্দকোমরপুর ইউনিয়নের তরফজাহান গ্রামের নয়াপাড়া এলাকার দুধ কোমর বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মিলন ওই গ্রামের দুলা শেখের ছেলে। জীবিকার তাগিদে তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় মিলন বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা সারারাত খুঁজেও তার কোনো খোঁজ পাননি। সোমবার সকালে স্থানীয় কয়েকজন কৃষক ধানক্ষেতে কাজ করতে গিয়ে বিলের পানিতে ভাসমান একটি লাশ দেখতে পান। খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে স্বজনরা এসে মিলনের পরিচয় নিশ্চিত করেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর