মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

রাজবাড়ীতে জমি নিয়ে বিরোধে জেরে কৃষক হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

রফিকুল ইসলাম, রাজবাড়ী

প্রকাশিত:
১০ নভেম্বর ২০২৫, ১৬:১৮

রাজবাড়ীর পাংশায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষক আব্দুস ছাত্তার মৃধা হত্যা মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার সাহা এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো, সাঈদ মৃধা, মনিরুল শেখ, আশরাফুল শেখ, আশরাফ শেখ, আছাদ শেখ, ফিলু মৃধা, তোফাজ্জেল ওরফে তোফা, মাহাতাব শেখ, ঠান্ডু ও মিরাজ মৃধা। একই মামলায় আসামি শেফালী খাতুন, ছনেতা খাতুন ও হালিমা খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৬ জুন সকালে পাংশা উপজেলার জাগির মালঞ্চি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আব্দুস ছাত্তার মৃধাকে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী রাশিদা পারভীন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুর রাজ্জাক বলেন, “স্বাক্ষ্য-প্রমাণ শেষে আদালত ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং ৩ জনকে খালাস দিয়েছেন। রায়ের সময় দুই আসামি পলাতক ছিলেন। রায়ে আমরা সন্তুষ্ট।”




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর